যৌনঘর ও মন্দিরকথা – ব্রজেন্দ্রনাথ ধর

›› কবিতা / কাব্য  

বাঙালির যৌনঘর যেন এক অপরাধ গৃহ
সেই গৃহে ঢুকতেই অপবিত্র অচ্ছুত
তাই সে অযৌন ছাতা ধরে রাখে
সব মহৎ মাথায় আর পুষ্প চড়ায়
যত দামি পুষ্প দিয়ে ঘিরে রাখা যায়
তত তিনি হিমালয় দেবতাত্মা-মহান
অথচ দেবতা দেখো দেবীদের নিয়ে
আকণ্ঠ যৌন-পিপাসা ভরা স্রোত হয়ে আছে
এই স্রোত ছাড়া এই পৃথিবীর মানুষ কি
শুদ্ধ হতে পারে
বীর্য আগুন যদি আলিঙ্গন না করে শরীর
শুদ্ধ হবে কোন আগুনে পুড়ে
যৌনঘর মন্দির করে আমি মুগ্ধ হয়ে আছি…
দিন দিন সব প্রিয় ফুল নিয়ে দেখো
সব প্রিয়জন কত প্রশান্তির ঘরে….